সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সন্তানের জন্য ভোট চাইতে গিয়ে প্রাণ গেলো মায়ের

নিজস্ব প্রতিবেদক :

শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের সন্তানের জন্য ভোট চাইতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফুলবানু (৫৮)। নিহতের ছেলে লক্ষ্মীপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান।

সন্ধ্যায় ইউনিয়নের আছিয়া মার্কেট এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন। নিহত ফুলবানু ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত সফিউল্যার স্ত্রী। তার ছেলে মোস্তাফিজুর রহমান ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের পর ছেলের জন্য ফুলবানু ভোট চাইতে ভোটারদের বাড়িতে যান। ঘটনার সময় তিনি সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পথে অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল নিলে সাড়ে ৭ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031