বুধবার ২৪শে জুন, ২০২৬ ইং ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

শিক্ষা কর্মকর্তাকে ‘চড়’ : মেয়র পদ হারানো শাহনেওয়াজ গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র পদ হারানো মো. শাহনেওয়াজ শাহানশাহকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরা-৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জামালপুরে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) অভিযুক্ত দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এক প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারি দায়িত্ব পালনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, শাহনেওয়াজ শাহানশাহর আচরণ শিষ্ঠাচারবহির্ভূত ও অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের শামিল, যা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয়। জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে। তাই পৌরসভা আইনে প্রদত্ত ক্ষমতাবলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

একই অভিযোগে গত সোমবার শাহনেওয়াজকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

দেওয়ানগঞ্জ হাইস্কুল মাঠে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের সময় দেওয়ানগঞ্জ পৌরসভার নাম ৫ নম্বরে ডাকায় মেয়র শাহ নেওয়াজ শাহানশাহ অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং থাপ্পড় মারেন। এ ঘটনায় মেহের উল্লাহ বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও জানান শিক্ষা কর্মকর্তা।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০