বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আইভীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন শামীম ওসমান

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তৈমূর আলম খন্দকার গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। উনি (তৈমূর) বিএনপির প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী না, তিনি ওসমান পরিবারের প্রার্থী।’

এবার আইভীর এমন বক্তব্যের পাল্টা জবাব দিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ।

তিনি বলেন, ‘দুদিন আগে ভাই ছিলাম, এখন কেন গডফাদার হলাম? আইভী আমাকে গডফাদার বলে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি আঙুল তুলেছেন।

শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় আইভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে শামীম ওসমান এসব কথা বলেন।

শামীম ওসমানের দাবি, আইভী তাকে গডফাদার বলে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি আঙুল তুলেছেন।

তিনি বলেন, ‘দুদিন আগে একটি ভিডিও দেখলাম, সেখানে উনি (আইভী) বলছেন, শামীম ওসমান আমাদের নেতা। উনি বড় ভাই, আওয়ামী লীগের সাংসদ। দুদিনের মধ্যে গডফাদার হয়ে গেলাম। আমাকে মনোনয়ন দিয়েছে আমার দল। আমি যদি গডফাদার হই, তাহলে আমাকে মনোনয়ন দিয়েছেন কে? কাকে প্রশ্নবিদ্ধ করা হলো? যে বলেছে, তার (আইভী) কাছে জিজ্ঞেস করেন, আপনি দুদিন আগে এটা বলেছেন, দুদিন পরে এটা বললেন। কোনটা সঠিক।’

শামীম ওসমান আরও বলেন, ‘আমি কোনো সাবজেক্ট না। প্রথমদিক থেকেই চুপচাপ ছিলাম। এখনও আছি। তাহলে আমি নিউজ হব কেন? যারা আমাকে নিউজ বানাতে চাচ্ছেন। আমি তো তাদের বলেছি, কারণটা কী। এখন উনারা যদি কেউ ফায়দা লুটার চেষ্টা করেন, তাহলে আমার দায়িত্ব হচ্ছে জনগণকে তা জানানো। জনগণ যদি সেটা সঠিক মনে করে, তাহলে সঠিক। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, কোনো রাজনৈতিক নয়।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১