সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রায়পুরে দেশিয় অস্ত্রসহ জলদস্যু দলের ৬ সদস্য গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুর মেঘনা নদী থেকে দেশিয় অস্ত্রসহ জলদস্যু দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়েনর ২নং ওয়ার্ডের মেঘনা নদী এলাকার আলতাফ মাস্টারের মাছ ঘাট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ছোরা, ২টি লোহার রড, ১টি রামদা ও ৩টি চাকু উদ্ধার করা হয়।

বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, বরিশাল জেলার হিজলা উপজেলার কামাল মাতাব্বরের ছেলে মো. সুজন (২৫), হারুন বেপারীর ছেলে মো. ইউসুফ (২০), মালেক শিকদারের ছেলে মোশারফ হোসেন সিকদার (১৮), খারুক সর্দারের ছেলে মো. সোহাগ (১৯), রতন পোদ্দারের ছেলে মো. সাউদুল হোসেন (২৮) ও ময়মনশিং জেলার উত্তম সরকারের ছেলে সোহান সরকার (২৬)।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামশেদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরো ৮ জনসহ ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930