সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বাসায় চুরি করতে গিয়ে গৃহবধূকে ধর্ষণ, অতঃপর খুন

আকাশবার্তা ডেস্ক :

পূর্বপরিচয়ের সূত্রধরে বেড়ানোর নাম করে বাসায় গিয়ে জামাল খান পাটোয়ারী ও রাজীব হাওলাদার নামে দুই বন্ধু ধর্ষণের পর খুন করে পারুল বেগম (৩২) নামে এক গৃহবধূকে। পূর্বপরিচিত রাজীব ও পারুল বেগম সাবেক সহকর্মী হিসেবে বন্ধু ছিলেন। তবে তাদের মূল উদ্দেশ্য ছিল স্বামীর অনুপস্থিতিতে একা থাকা গৃহবধূ পারুলের বাসায় চুরি করা। কিন্তু একপর্যায়ে ধর্ষণ করতে গিয়ে হত্যার ঘটনাটি ঘটে।

রাজধানীর মি‌ন্টো রো‌ডে বৃহস্পতিবার দুপু‌রে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ স‌ম্মেল‌নে এসব তথ্য জানান ঢাকা মে‌ট্রোপ‌লিটন পুলিশে (ডিএম‌পি) উপকমিশনার (ডিসি, ওয়ারি) ফরিদ উদ্দিন। সংবাদ স‌ম্মেল‌নে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপকমিশনার (এডিসি, মিডিয়া) মো. ইউসুফ আলী, শ্যামপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার ফজলুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) সুমন কান্তি চৌধুরী, কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী ও পরিদর্শক (তদন্ত) মো. সাজু মিয়া প্রমুখ।

ফরিদ উদ্দিন ব‌লেন, ‌জামাল ও রাজীব বন্ধু। রাজীব ও নিহত পারুল পূর্বে একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন। পারুলের স্বামী লিটন একজন গাড়িচালক। মাঝেমাঝে সে বাড়ির বাইরে থাকতেন। তা জানতেন রাজীব। রাজীব তার বন্ধু জামালকে বিষয়টি জানান। জামাল একজন পেশাদার চোর। দু্ই বন্ধু মিলে পরিকল্পনা করে স্বামীর অনুপস্থিতে বাসায় গিয়ে মালামাল চুরি করবে। পরিকল্পনানুযায়ী রাজীব পারুলকে ফোন দিয়ে রাতে তার বাসায় বেড়াতে যাওয়ার কথা জানায় এবং বেড়াতে যায়।

‌তি‌নি আরও ব‌লেন, যাওয়ার সময় রাজীব ও জামাল পেয়ারা, আম, হালিম ও দুটি কোমল পানীয়ের (স্পিড) বোতল নিয়ে যায়। কৌশলে তারা হালিম ও কোমল পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। বাসায় গিয়ে গল্পের ছলে সেগুলো খাওয়ায় পারুল‌কে। কিছুক্ষণের মধ্যেই পারুল গভীর ঘুমে ঢলে পড়েন। পরে দুজনে পারুলকে ধর্ষণ করে। কিন্তু একাধিকবার ধর্ষণের একপর্যায়ে পারুল কিছুটা জ্ঞান ফিরে পেয়ে চিৎকার করতে চাইলে জামাল তার গলা চেপে ধরে আর রাজীব মুখ চেপে ধরে এবং মুখ ও হাত-পা বেঁধে ফেলে। মৃত্যু নিশ্চিত হলে পারুলের স্বর্ণের নাকফুল, ব্যবহৃত স্যামসাং মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

ফরিদ উদ্দিন ব‌লেন, নিহতের ভাই মো. নয়ন ১৯ জুন অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। পরে প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন তদন্তের পর আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়।

এর আ‌গে, গত ১৮ জুন শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে পারুল নামের এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর খুন করা হয় বলে ময়নাতদ‌ন্তে পাওয়া যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930