সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

‘আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া দরকার’

আকাশবার্তা ডেস্ক :

বিএনপিদলীয় সংসদ সদস্য হারুন অর রশীদ বলেছেন, ২০১৪ সালে বিনাভোটে নির্বাচন হয়েছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। নির্বাচনের যে বেহাল দশা এ জন্য আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া দরকার।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন গঠন বিল পাসের জন্য সংসদে প্রস্তাব আনেন আইনমন্ত্রী আনিসুল হক। সেই বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন গঠন আইনের বিষয়ে সংসদে আইনমন্ত্রী আনিসুল হক নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশের উদাহরণ টেনেছেন। এ বিষয়ে তিনি বলেন, সেসব দেশে মন্ত্রীদের ভুলের কারণে দেশের কোনো ক্ষতি হলে স্বেচ্ছায় পদত্যাগের ঘটনা ঘটে। কিন্তু আমাদের দেশে তা হয় না।

উদাহরণ হিসেবে তিনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রসঙ্গ টানেন। তিনি বলেন, আজ সকালে পত্রিকায় প্রতিবেদনে দেখলাম চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার জমি অধিগ্রহণ নিয়ে ব্যাপক দুর্নীতির ঘটনা ঘটেছে। তাহলে শিক্ষামন্ত্রী কি পদত্যাগ করবেন?

এমপি হারুন বলেন, এই দুর্নীতির ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবেদন পাঠানো হয়েছে। সেখানে ১০০ কোটি টাকার জমিকে ৬০০ কোটি টাকা দেখানো হয়েছে।

তিনি বলেন, এগুলো আমার কথা নয়। এগুলো আজকের জাতীয় পত্রিকার প্রথম পাতার খবর।

এমপি হারুন বলেন, আমার সঙ্গে শিক্ষামন্ত্রীর অত্যন্ত সৌহার্দপূর্ণ সম্পর্ক। আমি বলছি, কারণ আমাকে নিউজিল্যান্ডের উদাহরণ দেওয়া হয়েছে।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়েছে। ইসি গঠনের সার্চ কমিটিতে রাষ্ট্রপতির মনোনীত দুই ‘বিশিষ্ট নাগরিকের’ মধ্যে একজন নারীকে রাখার বাধ্যবাধকতা রাখা হয়েছে। এ ছাড়া সার্চ কমিটির কাজ ১৫ কার্যদিবসের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930