সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

শিল্পী সমিতির সভাপতি কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ

বিনোদন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান।

শনিবার (২৯ জানুয়ারি) ভোরে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন।

সহসভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া পরিষদের সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহানূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুল ইমন (ইমন), কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আজাদ খান।

কার্যকরী পরিষদের ১১টি পদে জয় পেয়েছেন অঞ্জনা সুলতানা, অরুনা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, চুন্নু, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা, সুচরিতা।

নির্বাচনে ভোটার ছিলেন ৪২৮ জন, যার মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন।

গত ৩০ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের মেয়াদ শেষ হয়। পরে সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031