বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বেগমগঞ্জে অপহৃত কলেজছাত্রী ৫দিনেও উদ্ধার হয়নি, আটক ১

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে (১৬) অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছেএকদল বখাটে। এ ব্যাপারে আশিক, প্রিন্স, আলাউদ্দিন ড্রাইভার ও মাহবুব আলমসহ ৫ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন ভিকটিমের পিতা। এ ঘটনায় অভিযুক্ত মাইক্রোবাস ড্রাইভার আলাউদ্দিনকে আটক করা হয়েছে। এদিকে অপহরণের ৫দিন পরও ওই কলেজছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

মামলার বাদি ও ভিকটিমের পিতা জানান, গত ১৫ জুলাই আমার মেয়ে প্রতিদিনের মতো বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে আলাইয়ারপুর পৌঁছলে বখাটে আশিকসহ তার সহযোগিরা তার গতিরোধ করে জোরপূর্বক মাইক্রোবাসযোগে তুলে নিয়ে যায়। পরে বেগমগঞ্জ মডেল থানা পুলিশে খবর দিলে পথে মাইক্রোবাসটি পরিবর্তন করে অপহরণকারীরা অন্য আরেকটি পরিবহনে করে গোপন আস্তানায় নিয়ে যায় ভিকটিম ছাত্রীকে।

ঘটনার পর থেকে ভিকটিমের পরিবার আতঙ্কে রয়েছে। অপহৃত কলেজ ছাত্রীর বাড়ি ছয়ানি ইউনিয়নের জাহানাবাদ গ্রামে। ভিকটিমের পরিবার অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধারে এর র‌্যাব ও পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জসিম উদ্দিন জানান, অপহৃত মেয়েটিকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০