সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

মিয়ানমারের প্রধান বিচারপতিসহ ৮ জন নিষেধাজ্ঞায়

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের বিচার বিভাগের শীর্ষ সদস্য ও একটি প্রধান বন্দরের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক অভ্যুত্থানের এক বছর পূর্তিতে সোমবার এই নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। যাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে আছেন দেশটির অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

খবরে জানানো হয়েছে, এ নিষেধাজ্ঞার অধীনে থাকা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে যত সম্পদ রয়েছে তা বাজেয়াপ্ত করা হবে। একইসঙ্গে ভবিষ্যতে তাদের সঙ্গে কোনো আমেরিকান ব্যবসা করতে পারবে না। কানাডা ও বৃটেনের পক্ষ থেকেও একই নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের এক বছরের মাথায় দেশটির স্বাধীনতা ও গণতন্ত্রের স্বপ্ন দেখা নাগরিকদের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও বৃটেন।

সামনের দিনগুলোতেও আমরা সেইসব ব্যক্তিদের টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করে যাব, যারা এই অভ্যুত্থান ও চলমান সহিংসতার জন্য দায়ি।

একইসঙ্গে যারা এই অভ্যুত্থানের সমর্থক ও আর্থিক সহায়তাকারী তাদেরকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, যুক্তরাষ্ট্র তার আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে নিয়ে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন থামানোর চেষ্টা করে যাবে। একইসঙ্গে দেশটিতে চলমান সহিংসতা বন্ধে ও গ্রেপ্তার হওয়া নির্দোষ ব্যক্তিদের মুক্তিতে কাজ করবে। এ ছাড়া মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরিতেও কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন ব্লিনকেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031