সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ইউপি নির্বাচন : ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪৪ প্রার্থী জয়ী

আকাশবার্তা ডেস্ক :

সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলছে। ইতোমধ্যে ষষ্ঠ ধাপের ইউপিতে ১৪৪ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের মধ্যে ১২ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন শাখা প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া যায়।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সংশ্লিষ্ট সূত্র জানায়, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ১১৭টি, স্বতন্ত্র ৯৫টি, জাতীয় পার্টি তিনটি (জাপা) ও জাতীয় পার্টি (জেপি) একটি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে।

এই ধাপে সবচেয়ে বেশি ভোট পড়েছে বগুড়ার ফাফুড় ইউনিয়নে। সেখানে প্রায় ৮৮ শতাংশ ভোট পড়েছে।

গতকাল সোমবার দেশে ২১৮ ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় ২১৬টি ইউপিতে ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাকিগুলোতে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031