সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘মিডিয়া না থাকলে বিএনপিকে হারিকেন দিয়েও পাওয়া যেতো না’

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি কাগজের বাঘ উল্লেখ্য করে আওয়ামী লীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বিএনপি নির্বাচন বানচাল করবে, তা বিশ-ত্রিশ বছর ধরে শুনে আসছি। বাস্তবে এই বিএনপি, খালেদা জিয়া ও মির্জা ফখরুলরা রাজপথে নেই। রাজপথে তাদের কর্মী নেই। যারা রাজপথে থাকে না। ভোটের মাঠে তাদের জয়লাভ করার প্রশ্নই ওঠে না। বিএনপি হচ্ছে কাগজের বাঘ। টেলিভিশনের মাধ্যমে আপনারা (সাংবাদিক) বিএনপিকে ধরে রেখেছেন। নইলে হারিকেন দিয়ে তাদের খুঁজে পাওয়া যেতো না।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নবনির্বাচিত আরেক প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম।

দলের প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। বঙ্গবন্ধুকন্যা আমায় যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পবিত্রতার সাথে পালন করব।

তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন রাজপথে ছিলাম, সুখে-দুঃখে দলের জন্য কাজ করেছি। বিগত দিনে রাজপথে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে যে ভাবে শক্তিশালী করেছি, সেভাবেই দায়িত্ব পালন করব। কোনো দুর্যোগ আসলে ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করব।

বঙ্গবন্ধুকন্যার দেয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের অঙ্গিকার করে আওয়ামী লীগের নবনির্বাচিত আরেক প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, রাজনীতির পরীক্ষায় অতীতে পাশ করেছি জন্যই এই দায়িত্ব পেয়েছি।

তিনি আরও বলেন, বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, বিভিন্ন সময় আন্তর্জাতিক মহলের কাছে ধরনা দিয়েছে, দেশের মানুষের কাছে তাদের কোনো ভিত্তি নেই। এই বিএনপি আবার বিদেশীদের কাছে ধরনা দিয়ে নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করার মধ্যে দিয়ে কোনো ফায়দা হাসিল করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ তেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930