বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক আমার সংবাদ পত্রিকার ১ দশকে পদার্পণ ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় জেলার চন্দ্রগঞ্জস্থ গ্রীণ চিলি চাইনিজ রেষ্টুরেন্টে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এরআগে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি পশ্চিম বাজারস্থ আফজাল রোডের মোড় থেকে জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।

দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মো. আলী হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও র‌্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক, লক্ষ্মীপুর সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) ইমরান হোসেন মৃধা, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী, লক্ষ্মীপুর জেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, চরশাহী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, জেলা জাতীয়পার্টির সিনিয়র সহ-সভাপতি সামছুউদ্দিন পাটোয়ারী, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক-সুজনের চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ পরিবার পরিকল্পনা কেন্দ্রের চিকিৎসক ডা. মাকছুদুর রহমান ভূঁইয়া, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এনামুল হক রতন, বিশিষ্ট ব্যবসায়ী সামছুল আলম বিত্ত, এসবি নেট সিটি স্বত্ত্বাধিকারী বাপ্পী চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাহিদুর রহিম, সাংবাদিক মোহাম্মদ হাসান, ইমরান হোসেন, রাকিব হোসেন আপ্র, মামুনুর রশিদ, তানভীর আহম্মেদ রিমন, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসাইন আরাবি, যুবলীগ নেতা মোরশেদ আলম, ফখরুল আলম পারভেজ, সাইফুল ইসলাম বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্বেচ্ছাসবী সংগঠন সবুজ বাংলাদেশ, নিরাপদ সড়ক চাই’, সুশাসনের জন্য নাগরিক-সুজনের নেতৃবৃন্দ, চন্দ্রগঞ্জ ব্লাড ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক নানা শ্রেণি পেশার মানুষ।

আলোচনায় বক্তারা দৈনিক আমার সংবাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করে বলেন, আমার সংবাদ বিগত ৯ বছরে সাহসীকতার সাথে দায়িত্ব পালন করছে। পত্রিকাটি পাঠকদের মন জয় করে ভবিষ্যতে আরো এগিয়ে যাবে বলে অতিথিরা প্রত্যাশা ব্যক্ত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০