বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিজেপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক উন্নয়নের দ্বিপাক্ষিক আলোচনা

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ এবং ভারতের ৫০ বছর মৈত্রী সংলাপ শেষে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ফরেন সেলের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।

আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও ভারতের বিজেপির ফরেন এফেয়ার্স এন্ড পলিসি সেল এর চেয়ারম্যান ডক্টর বিজয় চৌথাইওয়ালে এবং কোর কমিটির সদস্য শিশির বাজোরিয়া। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভারতের নয়াদিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ওই সৌহার্দ্যপূর্ণ বৈঠকে তারা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করেন। উভয় দেশের বন্ধুত্বের উন্নয়নের জন্য সকলেই উভয় পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়নে একমত হন। দীর্ঘ আলোচনায় সবাই মনে করেন সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে। বৈঠকে দুই দলের সম্পর্ক উন্নয়নে করনীয় সম্পর্কে আলোচনা করেন তারা।

বৈঠকের বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ভারত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আমরা পরস্পর উন্নয়ন সহযোগী। আজকের এ আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরো বলেন, আমাদের আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক। আমরা পরস্পরের উদ্বেগ ও অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে অবগত রয়েছি। দুই দলের নানা বিষয়ে আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে।

এছাড়াও চলমান রোহিঙ্গা সংকট মোকাবেলা, বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসা প্রসারের বিষয়ে কথা হয়েছে। মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা জানান নানক।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় ভারত অগ্রণী ভূমিকা পালন করতে এই বিষয়ে ফরেন এফেয়ার্স সেল যেন ভূমিকা পালন করে।

বৈঠকের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়েও কথা হয়েছে উল্লেখ করে নানক বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই ভালো অবস্থানে আছে।

দেশে সন্ত্রাস জঙ্গিবাদ কিংবা চরমপন্থা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহত থাকবে।

বৈঠক শেষে জাহাঙ্গীর কবির নানক বিজেপি নেতৃবৃন্দদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তারা অতি শিগগিরই বাংলাদেশে সফরে আসার জন্য আগ্রহ প্রকাশ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১