বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাধীন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন।

৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মো. ছালেহ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি সচিব গাজী আব্বাস উদ্দীন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ হাছান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমির হোসেন আমু, প্যানেল চেয়ারম্যান-২ শফিকুল ইসলাম শিপন খলিফা, ৪নং লতিফপুর ওয়ার্ডের ইউপি সদস্য হাজী মহিন উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মোরশেদ আলম, ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, ছাত্রনেতা কাউসার রহমান প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় চন্দ্রগঞ্জ থানা এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়ে ভবিষ্যত প্রজন্মকে দেশগড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১