সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

রাশিয়ার দাবি মেনে নেয়ার ইঙ্গিত জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এখন থেকে তার দেশ আর ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য জোরাজুরি করবে না। ইউক্রেনে হামলার পেছেনে রাশিয়ার অন্যতম একটি কারণ ছিল ন্যাটোতে যোগ দিতে কিয়েভের তৎপরতা বৃদ্ধি করা। তবে জেলেনস্কির এই ভাষণ দেশটির সে ইচ্ছার ওপর পানি ছিটিয়ে দিল। একই সঙ্গে তার এ বক্তব্যের যথেষ্ঠ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এবিসি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমরা অনেক আগেই বুঝতে পেরেছি ন্যাটো ইউক্রেনকে সদস্য পদ দিতে রাজি নয়।

আর তাই আমি এ বিষয়টি নিয়ে আর মাথা ঘামাতে রাজি না। মিত্ররা মূলত বিতর্কিত বিষয় এবং রাশিয়ার সঙ্গে সংঘর্ষ এড়িয়ে যেতে চাইছে।

তিনি আরো বলেন, আমি এমন একটি দেশের প্রেসিডেন্ট হতে চাই না যে দেশটি ন্যাটোর সদস্য হওয়ার জন্য হাঁটুগেড়ে ভিক্ষা চাইবে।

জেলেনস্কি বলেন, ন্যাটো জোট রাশিয়ার সঙ্গে সংঘর্ষে ভয় পায়।

জেলেনস্কি মস্কোর হাত থেকে দেশ বাঁচাতে ইউক্রেনের দুটি রুশপন্থী অঞ্চলের বিষয়ে আপোস করতে রাজি আছেন বলেও ওই সাক্ষাৎকারে জানান। গত মাসের ২৪ ফেব্রুয়ারি ওই দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালাতে শুরু করে রুশ সেনারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা করছেন খুব তাড়াতাড়ি ইউক্রেনও স্বাধীন দেশ হিসেবে দোনবাস এবং লুগানস্ককে স্বীকৃতি দেবে।

যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার দেওয়া চারটি শর্তের বিষয়ে জিজ্ঞাসা করা হলে জেলেনস্কি বলেন, আমরা এখনো আলোচনায় বিশ্বাসী। আমি নিরাপত্তার নিশ্চয়তা চাই। ওই দুটি অঞ্চলকে রাশিয়া ছাড়া অন্য কেউ এখনো স্বীকৃতি দেয়নি। তবে আমরা আলোচনা করতে পারি এবং ওই অঞ্চলগুলি কীভাবে টিকে থাকবে সে বিষয়ে সমঝোতা খুঁজে পেতে পারি।

রাশিয়া প্রথম থেকেই ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে বিরোধিতা করে আসছে। প্রতিবেশী দেশগুলোতে ন্যাটোর উপস্থিতিকে মস্কো নিজেদের জন্য হুমকি বলে মনে করে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার দাবি মেনে নেয়ার ইঙ্গিত এমন সময় দিলেন যখন ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কের আনাতোলিয়ায় এক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে যাচ্ছেন।

বৈঠকের বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, তিনি বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠকের প্রস্তাব করবেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানিয়েছেন, ১০ মার্চ তুরস্ক, রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে তুরস্কের শহর আনাতোলিয়ায়।

শান্তি ও স্থিতিশীলতার জন্য বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে আশা প্রকাশ করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাবে তার দেশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০