সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

আ.লীগের সম্মেলনে ভোট নিয়ে মধ্যরাতে ত্রিমুখী সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে মধ্যরাতে ভোটের প্রস্তুতি নেয়া হয়। কিন্তু সভাপতি পদে ভোট গ্রহণ না করে সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণের অভিযোগ উঠে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।

বুধবার (৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট স্কুল এন্ড কলেজ মাঠের সম্মেলনস্থলে অতিথিদের সামনে এ ঘটনা ঘটে। এসময় আওয়ামীলীগ নেতারা জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে সম্মেলনস্থল উত্তপ্ত করে তোলেন। এরআগে বিকেল ৫টায় সম্মেলন শুরু হয়।

সম্মেলনের উদ্বোধন করেন- কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম নুরুল আমিন। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহিম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল বাশার, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুজ্জাহের সাজু প্রমুখ।

স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা জানায়, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। নেতাকর্মীরা শুরু থেকে ৪-৫ ঘন্টা উপস্থিত ছিলেন। রাত বাড়তে থাকলে অধিকাংশ নেতাকর্মী সম্মেলনস্থল ত্যাগ করেন। ইউনিয়নের ১৯ জন কাউন্সিলরের মধ্যে শেষপর্যায়ে ৫ জন উপস্থিত ছিলেন। কারণ সবাই ধারণা করেছেন সম্মেলনের আলোচনা শেষে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। কিন্তু রাত ১২টার দিকে সম্মেলনের অতিথিরা হঠাৎ ভোটের ঘোষণা দেন। এতে কাউন্সিলররা তাদের ভোট দেয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু সভাপতি পদে ভোট না নেয়ায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একে অপরকে প্লাস্টিকের চেয়ার দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এসময় ২০-২৫টি চেয়ার ভেঙে যায়। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন আওয়ামীলীগের দুইজন নেতা বলেন, রাত ১২টার দিকে হঠাৎ করে ভোট রহস্যজনক। অতিথিরা সভাপতি পদে ভোট নিচ্ছেন না। সেখানে এককভাবে বর্তমান সভাপতি নুরুল ইসলাম সাগরকে ফের নির্বাচিত করার পাঁয়তারা করা হচ্ছে। সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ করা হচ্ছিল। সভাপতি পদে ভোট গ্রহণ না করায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সাধারণ সম্পাদক প্রার্থীদের লোকজনও সংঘর্ষে লিপ্ত হয়।
দলীয় সূত্র জানায়, ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে নুরুল ইসলাম সাগর ও আব্বাস উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাগর ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি, আব্বাস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

এছাড়া সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক, সবুর খান ও বেলাল হোসেন প্রার্থী হয়ে লড়ছেন। এরমধ্যে ফারুক ইউনিয়ন কৃষক লীগের সদস্য, সবুর খান ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বেলাল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।

কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম নুরুল আমিন বলেন, নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে গেছে। এটি ভুল বুঝাবুঝি ছিল।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পরিস্থিতি শান্ত রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০