বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেবে না ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক : 

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান জানিয়েছেন, রাশিয়ার গ্যাস ও তেলের ওপর ইউরোপীয় ইউনিয়ন কোনো নিষেধাজ্ঞা দেবে না।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

ফ্রান্সে ইইউ নেতাদের একটি আলোচনা চলছে। এর মধ্যেই শুক্রবার (১১ মার্চ) নিজের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে এ তথ্য দিলেন ভিক্তর অরবান।

ভিডিওতে তিনি আরও বলেন, আমাদের জন্য যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সে বিষয়ে সিদ্ধান্ত আমাদের পক্ষে গেছে। এমন কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না, যাতে তেল ও গ্যাস আছে। তাই সামনের দিনগুলোতে হাঙ্গেরির জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে।

পুতিন যে যুদ্ধে জড়িয়েছেন তাতে আমরা সহায়তা করব না উল্লেখ করে গত ৯ মার্চ রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  বাইডেন বলেন, আমদানি বন্ধের ফলে যুক্তরাষ্ট্র সমস্যায় পড়বে। তবে আমার দেশের আইনপ্রণেতারা রাশিয়া থেকে আমদানি বন্ধের ব্যাপারে একমত।

তিনি আরও বলেন, আমদানি বন্ধ করায় যুক্তরাষ্ট্রে দাম বেড়ে যেতে পারে। এই আশংকা থাকার পরও যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির নেতারা নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এরইমধ্যে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য প্রায় ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। এই যুদ্ধের ফলে জ্বালানির দাম বাড়বে বলে বিশ্লেষকেরা আগেই সতর্ক করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের জন্য সেটা যত সহজ, ইউরোপের জন্য কাজটা অতটা সহজ না।

তবে তেলের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ভ্যানডা ইনসাইটসের ভানদানা হারি বলেছেন আশঙ্কার কথা হচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকে গেলে পুতিন ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে, যা পুরো ওই মহাদেশের মূল জ্বালানির উৎস।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১