সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে অবৈধভাবে সয়াবিন তেল মজুদের অপরাধে নিউ আল আমিন ষ্টোর নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ মার্চ) বিকেলে শহরের গোডাউন রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন। এসময় অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সংবাদের ভিত্তিতে শহরের গোডাউন রোডস্থ নিউ আল-আমিন ষ্টোরে ৬০ ড্রামে সয়াবিন তেল অবৈধভাবে মজুদ পাওয়া যায়। অবৈধভাবে ভোজ্য তেলের মজুদ করে বাজারে কৃত্তিম সংকট সৃষ্টির দায়ে আব্দুল মোতালেবের ছেলে আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। যার ভিত্তিতে বাজারের একটি দোকানে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে নিউ আল-আমিন ষ্টোরের অভিযোগের সত্যতা পাই। তিনি অতিরিক্ত মজুদ করে রেখেছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের এ অভিযান চলমান থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930