সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বদলে গেলো ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের নাম

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় গেল দুই বছরে নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক। যেটির নাম এতোদিন ‘বঙ্গবন্ধু’ বলেই জানা গিয়েছিল। তবে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে সিনেমাটির নাম বদলে রাখা হয়েছে ‘মুজিব- একটি জাতির রূপকার’।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিনে এফডিসিতে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনষ্ঠানে এই খবর জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ, এফডিসির এমডি এমডি নুজহাত ইয়াসমিনসহ এর অনান্য কলাকুশলীরা।

সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের নামজাদা নির্মাতা শ্যাম বেনেগাল। ভারত থেকে এই আয়োজনে সরাসরি অংশ নেন তিনি।

তারকাবহুল এ ছবিতে বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে তৌকির আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, জায়েদ খান, নুসরাত ফারিয়া, দীঘিসহ বেশ কিছু জনপ্রিয় তারকাতে। ছবিতে ভারতের শিল্পীরাও কাজ করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930