সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শুধু বাবার হত্যার বিচার পেতেই আইনজীবী হয়েছেন মেয়ে

আকাশবার্তা ডেস্ক : 

৬ বছর আগে খুন হন বাবা। সেসময় তার একমাত্র কন্যা উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন মাত্র। বাবার হত্যার বিচার পেতে তখনই সংকল্প করেন ভবিষ্যতে আইনজীবী হবেন। হয়েছেনও! এটা কোনো সিনেমার গল্প নয়। সম্প্রতি এমনই এক ঘটনার বিস্তারিত গল্প উঠে এসেছে বেসরকারি টেলিভিশনের একটি প্রতিবেদনে।

আজ থেকে ১৬ বছর আগে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. তাহের। তার একমাত্র কন্যা সন্তানের নাম সাগুফতা তাবাসসুম আহমেদ। ২০০৬ সালে ড. তাহেরকে যখন হত্যা করে ম্যানহোলে ফেলে রাখা হয়, তখন সাগুফতা মাত্রই উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন।

বাবার হত্যার বিচার নিশ্চিতের লক্ষ্যে পড়েছেন আইনে। এখন লড়ছেন আইনজীবী হয়ে। বিচারের দীর্ঘ এই সময়টাতে মাকে নিয়ে একা একা চালিয়েছেন যুদ্ধ। অবশেষে চূড়ান্ত নিষ্পত্তির পথে আলোচিত এই হত্যা মামলা। প্রয়াত অধ্যাপক তাহেরের মেয়ে ও আইনজীবী সাগুফতা তাবাসসুম আহমেদ জানান, আমি আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি এবং এ বিচারটা যেন কার্যকর হয় সে প্রত্যাশা করি।

এ মামলার চূড়ান্ত যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ জানান, অধ্যাপক তাহেরের সহকর্মী ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও বাসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ জাহাঙ্গীর এ ঘটনায় সরাসির জড়িত। তাই তাদের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। বরাবরের মতো আসাসিপক্ষের আইনজীবীদের দাবি, জোর করে জবানবন্দি নেয়ার। তবে সব প্রশ্নের উত্তর মিলবে ৫ এপ্রিল দেশের সর্বোচ্চ আদালতে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930