সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতা, বোমা বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে রাজনৈতিক সহিংসতার জেরে কয়েকটি বাড়িতে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা।

মঙ্গলবার (২২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার বড়শাল গ্রামের তৃণমূল নেতা ভাদু শেখের বোমা হামলায় নিহত হন। তিনি রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবার একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন ভাদু। সেই সময় তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় দুষ্কৃতীরা। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মৃত্যু হয়।

এ ঘটনার জেরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। ঘটনার উত্তেজনায় ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে যায় ১০টি বাড়ি।

আগুন নেভানোর চেষ্টা দমকল বাহিনীর

দমকল কর্মীরা জানান, ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। সবাই আগুনে পুড়ে মারা গেছেন।

বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, একটি বাড়িতে ৭ জন ছিলেন। তারা সবাই আগুনে পুড়ে মারা গেছেন।

দমকল বাহিনীর কর্মীরা আরও জানান, রাত থেকে কাজ চলছে। ১০-১২টি বাড়িতে আগুন লাগানো হলে সেগুলো নেভানোর কাজ শুরু করা হয়। সোমবার দিবাগত রাতে তিনটি এবং মঙ্গলবার সকালে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানায়, ঘটনাস্থলে যাচ্ছেন সিআইডি ও ফরেন্সিক দল।

অন্যদিকে, হেলিকপ্টারে ঘটনাস্থলে যাচ্ছেন ফিরহাদ হাকিম, আশিস বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ সিনহা। এছাড়া বিধানসভা থেকে ঘটনার প্রতিবাদে ওয়াক আউট করেছে বিজেপি।

সূত্র : নিউজ এইটটিন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031