সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

‘ইউক্রেনে হামলা চালিয়ে পুতিন বড় ভুল করেছেন’

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় ভুল করছেন বলে মন্তব্য করেছেন ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ। বিবিসি সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ন্যাটোর সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি একথা বলেন।

জেন্স স্টলটেনবার্গ বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে হামলা চালিয়ে পুতিন অনেক বড় ভুল করেছেন। পুতিন ইউক্রেনের মানুষ ও সেনাদের শক্তি ও সাহসিকতাকে অবমূল্যায়ন করেছেন।

তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের নেতারা দীর্ঘমেয়াদে এর প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর বিষয়গুলো বিবেচনা করবেন।

এদিকে রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে ইউক্রেনকে ছয় হাজার অতিরিক্ত ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউক্রেনের সেনাদের এ অস্ত্র সরবরাহের ঘোষণা দেবেন।

জানা গেছে, ব্রাসেলসে এই মুহূর্তে জি-৭ ও ন্যাটোর বৈঠক চলছে। এসময় জনসন তিন কোটি ৩০ লাখ ডলারের সাহায্যও ঘোষণা করবেন, যা ইউক্রেনের সেনা ও পাইলটদের বেতন-ভাতা পরিশোধে ব্যবহার করা হবে।

ইউক্রেনে রাশিয়ার হামলায় ১২১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬৭ শিশু। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত চলছেই। টানা ২৯ দিনের সংঘাতে বহু বেসামরিক নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031