বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

শনিবার গণঅনশন করবে বিএনপি

আকাশবার্তা ডেস্ক : 

নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ইউটিলিটি সার্ভিসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার রাজধানীতে পাঁচ ঘণ্টার গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি।

বুধবার (৩০ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

মির্জা ফখরুল বলেন, আমাদের দলের ঢাকা উত্তর, দক্ষিণ ইউনিট ও সব সহযোগী সংগঠনের যৌথ সভা হয়েছে। আমরা ২ এপ্রিল ঢাকা শহরে গণঅনশন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, দলটির কার্যালয়ের সামনে কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছেন তারা।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, চাল, সয়াবিন তেল, চিনি, ডাল ও সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় গত দুই মাস ধরে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, সব নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কয়েকগুণ বেড়েছে এবং গ্যাস কোম্পানিগুলো গ্যাসের দাম বাড়ানোর নতুন প্রস্তাব দিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১