সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

রমজানে ক্লাসের সংখ্যা ও সময় জানাল মাউশি

শিক্ষা ডেস্ক :

পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় এবং দিনে কটি করে ক্লাস হবে। বৃহস্পতিবার (৩১ মার্চ) এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পাশাপাশি এস্কুল-কলেজ খোলা রাখার তারিখ আরও কয়েক দিন কমানো হতে পারে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আদেশে বলা হয়, এক পালায় (শিফট) পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পাঠদান হবে। দুই পালায় পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাতি শাখার ক্লাস হবে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত। দিবা শাখার ক্লাস হবে সাড়ে ১১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত। দুই পালায় চলা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন চারটি ক্লাস এবং এক পালার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন পাঁচটি ক্লাস হবে। সময়সূচি ঠিক করবে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান।

সাধারণত পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকে। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে অস্বাভাবিক ছুটির কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, সেটি খানিকটা হলেও পুষিয়ে নিতে প্রথমে ২০ রমজান পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এরপর গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার কথা বলা হয়।

এখন বলা হচ্ছে, অবশ্য স্কুল-কলেজ খোলা রাখার এ তারিখ আরও কয়েক দিন কমানো হতে পারে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০