সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ভারতে করোনার নতুন ধরন এক্সই শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে প্রথমবারের মতো করোনার নতুন ধরন এক্সই শনাক্ত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক নারীর শরীরে করোনার এই ধরন শনাক্ত হয়।

এক বিবৃতিতে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানায়, ওই নারী করোনার সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। তার শরীরে এখন পর্যন্ত করোনার মারাত্মক উপসর্গ দেখা যায়নি।

এছাড়া করোনার কাপ্পা ধরনও একজনের শরীরে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন।

মিউনিসিপ্যাল করপোরেশন জানায়, শহর থেকে ২৩০ জনের বেশি করোনা রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানোর পরে এই দুটি ধরন শনাক্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, এক্সই ধরন করোনাভাইরাসের অন্য যে কোনো ধরনের চেয়ে বেশি সংক্রমক। এই ধরনটি জানুয়ারিতে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০