মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

গুলিবিদ্ধ চোখ নিয়েই মেয়ের জানাজা পড়ালেন বাবা

আকাশবার্তা ডেস্ক : 

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়ার (৪) জানাজা পড়িয়েছেন তার বাবা মাওলানা আবু জাহের। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বরিশালের দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকান সংলগ্ন এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়।

নিহত শিশু তাসপিয়ার বাবা আবু জাহের বলেন, ‘মুহূর্তেই কী হয়ে গেলো নিজেও বলতে পারবো না। দোকান থেকে একটি জুস ও চিপস নিয়ে বের হচ্ছিলাম। এসময় মহিন, রিমন, আকবর, নাঈমের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী বাজারে আসে। পরে তারা আমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে পাশে থাকা গ্যাসের সিলিন্ডারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। দ্রুত তাসপিয়াকে নিয়ে দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা আমাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে তাসপিয়া মাথায় আঘাত পায়। পরে দোকানি মামুনের সহযোগিতায় আমরা বাড়ির দিকে যাওয়ার পথে পেছন থেকে আরও দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে তাসফিয়া ও আমি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। গুলিতে তাসপিয়ার মাথাসহ পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়।’

বুধবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বেগমগঞ্জের পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকানের সামনে জমির মাটি কাটা নিয়ে সেখানে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় শিশুসন্তান তাসপিয়াকে কোলে নিয়ে ঘটনাস্থলে ছিলেন প্রবাসী জাহের। গুলিতে তিনিসহ তার শিশুকন্যা তাসপিয়া গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টায় শিশু তাসপিয়া কুমিল্লায় মারা যায়।

শিশু তাসপিয়া নিহত হওয়ার ঘটনায় তার চাচা হুমায়ুন কবির বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলা নম্বর ২৪। ওই মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০