সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

আল-আকসা মসজিদের ভেতরে ফিলিস্তিনিদের ওপরে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে আহত হয়েছেন অনেকেই। তাদের মধ্যে অন্তত ৯০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। মিডিলইস্ট আই সূত্রে এ তথ্য জানা যায়। 

শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে ফজরের নামাজ শেষ হওয়ার পর পরই অভিযান শুরু হয়। অভিযান চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত।

ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তারা মসজিদের আঙিনায় ও নামাজের স্থানে রাবার কোটেড স্টিল বুলেট, টিয়ার গ্যাস এবং স্ট্যান গ্রেনেড নিক্ষেপ করেন। এতে কয়েক ডজন লোক আহত হন।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানায়, অন্তত ৯০ জনকে মসজিদ থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ইসরাইলিরা হামলা চালিয়ে যাওয়ায় আরও লোককে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্ব জেরুজালেমের আল-মাকাসেদ হাসপাতাল জানিয়েছে, আল-আকসা থেকে আহত ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত রয়েছেন।

বেশ কয়েকটি দরজা দিয়ে প্রবেশ করে মসজিদের আঙিনায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। পরে ছাদে উঠে মসজিদের উপাসকদের ওপরেও গুলি চালায়। এ ছাড়া আহতদের চিকিৎসার জন্য চিকিৎসকদের সেখানে প্রবেশ করতেও বাঁধা দেয় তারা।

দেশটির গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখানে চিকিৎসক, সাংবাদিক, মসজিদের স্বেচ্ছাসেবক এবং নারীদের লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে দুজন সাংবাদিকও রয়েছেন। এ ছাড়া এক শিশুকেও আটক করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০