সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

‘বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ফ্রি-ফেয়ার নির্বাচন হবে’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সংবিধান মেনে সেভাবে নির্বাচন হবে।  ফ্রি-ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে। 

শনিবার (১৬ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সমালোচনা বাদ দিয়ে আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠু নির্বাচন করতে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। আইন-শৃঙ্খলা, প্রশাসন সবকিছুই থাকবে নির্বাচন কমিশনের অধীনে। সমালোচনা না করে আসুন নির্বাচনে লড়াই করি।

তিনি বলেন, বিএনপির নেতাদের সমালোচনা শুনে লাভ নেই। পাকিস্তান-শ্রীলঙ্কার অবস্থার সাথে বাংলাদেশের অবস্থা তুলনা করে দেখুন, এরপরও বাংলাদেশের মানুষ ভালো আছে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণে কারও কাছ থেকে একটি পয়সাও ঋণ নেওয়া হয়নি। শতভাগ দুর্নীতিমুক্ত ভাবে পদ্মা সেতু নির্মাণ কাজ হয়েছে। আগামী জুনের মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনের প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০