শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রাজধানীতে সাংবাদিকদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর নিউ মার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল এক বিবৃতিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্বপালনকালে যারা সাংবাদিকদের উপর হামলা চালায় তারা যেই হোক না কেন তাদের পরিচয় তারা সন্ত্রাসী। অতীতে বিভিন্ন সময়ে এভাবে সাংবাদিকদের উপর হামলা চালানো হয়েছে। সেসব হামলাকারি সন্ত্রাসীরা বিভিন্ন মহলের মদদে পার পেয়ে যাওয়ায় এ ধরণের সন্ত্রাসী হামলার ঘটনা বার বার ঘটছে।

এ সন্ত্রাসীরা দেশ, জাতি ও সরকারের শত্রু। তারা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা চালিয়ে স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধ করতে চায়। এধরণের অপকর্মকে যে কোন মূল্যে প্রতিহত করতে হবে।

বিবৃতিতে নিউ মার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানান জেলা প্রেসক্লাবের নেতারা।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০