সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সাদা পতাকা উড়িয়ে শান্তির আহ্বান নিউ মার্কেটের ব্যবসায়ীদের

আকাশবার্তা ডেস্ক : 

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মার্কেটগুলোতে সাদা পতাকা উত্তোলন করেছেন ব্যবসায়ীরা। বুধবার (২০ এপ্রিল) দুপুরের পর থেকে নিউ মার্কেট এলাকার বিভিন্ন ভবনে সাদা পতাকা উড়তে দেখা যায়।

আকুতি জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন, আর কোনো সংঘাত নয়, আমরা দোকান খুলতে চাই। ব্যবসার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ চাই। এ বছর ঈদের বাজার ধরতে না পারলে পুঁজি চলে যাবে।

বর্তমান সংকটময় পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে শান্তির আহ্বানে সাদা পতাকা উড়িয়েছেন তারা। বিকেলে নূরজাহান সুপার মার্কেট, নূর ম্যানশন শপিং সেন্টার, গাউছিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট ও ঢাকা নিউ সুপার মার্কেটের বিভিন্ন দোকানের উপরে ও মার্কেটের ছাদে সাদা পতাকা টানাতে দেখা যায়।

মার্কেট সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতায় শান্তির আহ্বান জানানো হয়েছে। যেকোনো মূল্যেই হোক, তারা দোকান খুলতে চান। গত দুদিনে যে ক্ষতি হয়েছে, তা কাটানোর মত নয়। তাদের দাবি, তারা পরিস্থিতির শিকার হয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের বিরোধ নেই। তারা শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে থাকতে চান।

ধানমন্ডি হকার্স মার্কেটের কাপড় ব্যবসায়ী হুমায়ুন কবীর বলেন, ঘটনা আমাদের সঙ্গে ঘটেনি। কিন্তু তারপরও আমরা দোকান খুলতে পারছি না। সার্বিকভাবে অনেক ক্ষতি হয়েছে। দুই দিনে যে ক্ষতি হয়েছে, তা এ ঈদে প্রতিদিন দোকান খোলা রাখলেও কাটানো সম্ভব নয়। আমরা চাচ্ছি শিক্ষার্থীদের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে।

নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, আমরা ব্যবসায়ী ও কর্মচারীদের বলেছি শিক্ষার্থীরা যদি কারো ওপর হামলা করে শান্তি পায়, তাহলে তারা হামলা চালিয়ে যাক। এর প্রেক্ষিতে আমরা কোনো প্রকার অনাকাঙ্খিত সংঘর্ষে লিপ্ত হব না।

তিনি বলেন, আমরা শান্তি চাই। আমরা শান্তির জন্য নিউমার্কেটের বিভিন্ন ভবনে সাদা পতাকা উত্তোলন করেছি।

নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেন শাহ বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে আমরা প্রস্তুত রয়েছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930