সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

‘সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে’

আকাশবার্তা ডেস্ক :

নিউমার্কেটের ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের নিউজ কভার করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিউমার্কেট সংঘর্ষে ১১ জন সাংবাদিক আহতের বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সেখানে একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি কারা ঘটিয়েছে সেটা খুঁজে বের করা হচ্ছে। সেখানে যারা নিউজ কভার করতে গেছে তাদেরকে কি ছাত্ররা আক্রমণ করেছে, নাকি ব্যবসায়ীরা আক্রমণ করেছে সেটা খুঁজে বের করে বিচার হবে। এটার সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত নয়।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত মূলত সৌজন্য সাক্ষাতে এসেছেন। সেখানে আমাদের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা গণমাধ্যম নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের গণমাধ্যম কিভাবে কাজ করে এবং সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০