বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ম্যাক্রোঁকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আকাশবার্তা ডেস্ক :

ফ্রান্সের প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাম্যাক্রোঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যত শিগগির সম্ভব সুবিধাজনক সময়ে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন সরকারপ্রধান।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ফরাসি প্রেসিডেন্টকে পাঠানো অভিনন্দন বার্তায়  প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্র্যান্সের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিজয়ে আপনার প্রতি ফরাসি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।’খবর বাসসের।

বার্তায় বলা হয়, ‘দেশটির জনগণের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে আপনার উদ্যোগ ও প্রতিশ্রুতি আপনাকে পুনরায় নির্বাচিত করেছে।’

এতে আরও বলা হয়, ‘আপনারই কথামতো এই নির্বাচন ছিল ইউরোপীয় ইউনিয়ন, ধর্মনিরপেক্ষতা ও ভ্রাতৃত্বের জন্য একটি গণভোট।’

শেখ হাসিনা বার্তায় ম্যা ম্যাক্রোঁকে বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ফ্রান্সের জনগণ তার মূল্যবোধ ও ভিশনের কারণেই তাকে এই রায় দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস যে, আপনার সক্ষম নেতৃত্বে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের বাইরেও,  বৈশ্বিক পর্যায়ে অব্যাহতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’

প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের কথা স্মরণ করে পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের মধ্যকার এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরও দৃঢ় ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

শেখ হাসিনা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্যবসা বাণিজ্যে সহযোগিতা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে আমাদের প্রচেষ্টায় ফ্রান্স আমাদের পাশেই আছে বলে মনে করি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ দমন, নিয়মিত অভিবাসন এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে ম্যাকরোঁর সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অধীর আগ্রহে প্রতিক্ষা করছেন।

প্রধানমন্ত্রী গত বছরের নভেম্বর মাসে তাঁর ফ্রান্স সফরের কথা উল্লেখ করে, তাঁর আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেখ হাসিনা যত শিগগির সম্ভব সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য পুনঃনির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা বলেন, আপনি পুনরায় নির্বাচিত হলে বাংলাদেশ সফরে আসতে আপনার দেওয়া প্রতিশ্রুতির সুযোগটি আমি নিচ্ছি।

শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং আমি ঢাকায় আপনাকে এবং আপনার পত্নীকে অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১