সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
ফাইল ছবি।

কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ। ঈদের আগেই তার ঘর আলো করে ফুটফুটে এক রাজকন্যার আগমন হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন নিজেই।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসকিন লিখেন, আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।

এদিকে, সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজের মাঝপথে ইনজুরির কারণে দেশে ফিরে আসেন তাসকিন আহমেদ। এখনো ফিট না হওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে তিনি নেই। এরই মাঝে পেলেন আনন্দের উপলক্ষ। ঈদের কয়েক দিন আগেই তার ঘরে এলো নতুন অতিথি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমার ঘর আলো করে জন্ম নিয়েছিল তাদের পুত্র সন্তান তাশফিন আহমেদ রিহান। এর আগে, ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন তাসকিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930