মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

‘ইতিবাচক আলোচনার’ পর ঢাকা ত্যাগ করলেন জয়শঙ্কর

আকাশবার্তা ডেস্ক :

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে তার ‘ইতিবাচক আলোচনা’ শেষে শুক্রবার ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে পারোর উদ্দেশে রওনা হওয়ার সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে বিএএস ঘাঁটি বঙ্গবন্ধুতে বিদায় জানান।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীও উপস্থিত ছিলেন।

ঢাকায় সংক্ষিপ্ত অবস্থানকালে জয়শঙ্কর বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

তিনি ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও আলোচনা করেন।

মোমেন জয়শঙ্করের সম্মানে একটি ইতফার-কাম-ডিনার আয়োজন করেন।

বাংলাদেশ ও ভারত সম্মত হয়েছে যে তাদের ঘনিষ্ঠ প্রতিবেশী অংশীদারিত্ব ক্রমশ অগ্রসর হচ্ছে।

শেখ হাসিনার নয়াদিল্লি সফরের আগে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের জন্য মোমেনকে স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে জয়শঙ্কর বলেন, আমাদের যৌথ প্রচেষ্টা হবে এটিকে এগিয়ে নিয়ে যাওয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০