সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

সালাম দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক :

ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। মুসলিমদের রীতি অনুযায়ী শুভেচ্ছার শুরুতেই তিনি সালাম দেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ ও টুইটারে দেওয়া ভিডিওবার্তায় এই শুভেচ্ছা জানান কানাডার প্রধানমন্ত্রী। এছাড়া ইদুল ফিতর উপলক্ষে দেওয়া ট্রুডোর এই শুভেচ্ছা বিবৃতি আকারে দেশটির সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

কানাডাসহ বিশ্বের সব মুসলমানদের জানানো এই শুভেচ্ছা বার্তায় জাস্টিন ট্রুডো বলেন, “আসসালামু আলাইকুম।

ঈদ মোবারক! রমজান মাসের সমাপ্তি উপলক্ষে যারা ঈদুল ফিতর উদযাপন করছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস ধরে রোজা পালন, প্রার্থনা ও ইবাদত করার পর আমি আশা করি আপনারা এই সময়টিকে উপভোগ করতে পারবেন। ”

এর আগে গত ২ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রুডো। সেসময়ও ফেসবুক ও টুইটারে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেছিলেন, কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

এটি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি।

আমাদের পরিবার, সোফী এবং আমার পক্ষ থেকে শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০