সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

তুই বলা নিয়ে কেন্দ্র করে লক্ষ্মীপুরে দু’পক্ষের মারামারিতে বৃদ্ধ নিহত, যুবক আটক

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে চাঁন মিয়া নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৫ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জের হাজিরপাড়া ইউনিয়নের দক্ষিণ চন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সুজন নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত চাঁন মিয়া স্থানীয় মৃত কালামিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের ভূঁইয়া মার্কেটে স্থানীয় বাপ্পি ও পার্শ্ববর্তী জামিরতলী গ্রামের ফরিদের মধ্যে তুচ্ছ (তুই বলে সম্মোধন করায়) ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বাপ্পির পক্ষ নিয়ে ফরিদের সঙ্গে বিতন্ডায় লিপ্ত হয় তার (ফরিদের) বন্ধু ইমরান।

এসময় বাপ্পি ও তার সঙ্গে থাকা কয়েকজন যুবক ইমরানকে মারধর করে। পরে ইমরান বাড়িতে এসে তার মামাদের ঘটনাটি বললে তারা বাপ্পিকে মুঠোফোনে ডেকে আনেন। এসময় পুনরায় ইমরানকে মারধর করতে গেলে তার বৃদ্ধ নানা চাঁন মিয়া বাধা দেন। এসময় হামলায় (কিল ঘুষি ও লাথি) ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এলাকায় গিয়ে সুজন নামের একজনকে আটক করেছে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ একজনকে আটক করেছে। অন্যান্য জড়িতদের গ্রেপ্তার ও পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031