সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

১১০ টাকা লিটারে সয়াবিন দেবে টিসিবি

অর্থ বাণিজ্য ডেস্ক : 

ভোজ্যতেল সয়াবিনের দাম এক লাফে লিটারে বেড়েছে ৩৮ টাকা। এই অবস্থায় ১১০ টাকা লিটারে সয়াবিন বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

শনিবার (৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের বরাতে সরকারি বার্তা সংস্থা বাসস এই খবর দিয়েছে।

সিনিয়র সচিব বলেন, সরকার টিসিবির মাধ্যমে সরাসরি সয়াবিন তেল আমদানি করার পরিকল্পনা নিয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সঙ্গে ইতোমধ্যেই রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠনের মাধ্যমে সয়াবিন তেল কেনার জন্য যোগাযোগ করা হয়েছে।

তপন কান্তি ঘোষ জানান, সম্প্রতি বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর থেকে সরকার দেশবাসীকে সর্বনিম্ন মূল্যে এই তেল সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে। এই চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকসার্স অ্যাসোসিয়েশন গত ৫ মে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা করে বাড়িয়ে ১৯৮ টাকা পুনঃনির্ধারণ করে। একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৪৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা মূল্য পুনঃনির্ধারণ করা হয়।

সয়াবিন তেলের দাম লিটারে এক লাফে ৩৮ টাকা বাড়ানো হলেও বাজারে মিলছে না নিত্যপণ্যটি। মানুষ চড়া দামেও কিনতে পারছে না সয়াবিন তেল। তবে এই সংকট শিগগির কেটে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০