সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে সাংবাদিকতার মানোন্নয়নে পিআইবি’র প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে সাংবাদিকতার মানোন্নয়নে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (১২ মে) সকাল থেকে ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের যৌথ আয়োজনে ক্লাবের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ।

প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পিআইবি’র কর্মশালা সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণে জেলা উপজেলা পর্যায়ের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

এছাড়া আগামী ১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত নারী ও শিশু সাংবাদিকতা একই সঙ্গে মোবাইল সাংবাদিকতার উপরে স্থানীয় আরো ৬৫ জন সাংবাদিক প্রশিক্ষণ নেবেন বলে জানান আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, দুষ্টের দমন ও শিষ্টের লালন এ নীতিকে মাথায় রেখে মানব সেবায় লেখনির মাধ্যমে আরো ব্যাপক ভূমিকা রাখতে হবে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০