সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সিলিং ফ্যান পড়ে ডা. মুরাদের মাথায় তিন সেলাই

আকাশবার্তা ডেস্ক :

সিলিং ফ্যান খুলে পড়ে বিতর্কিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান গুরুতর আহত হয়েছেন। তার মাথায় তিনটি সেলাই দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ীতে ডা. মুরাদের বাসভবনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যায় সরিষাবাড়ীর নিজ বাসায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আড্ডা দেয়ার সময় হঠাৎ ডা. মুরাদের মাথার ওপর সিলিং ফ্যান খুলে পড়ে। এ সময় তার মাথার পেছেনের অংশ কেটে যায়। যাতে মাথায় তিনটি সেলাই দেয়া হয়। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, বিতর্কিত মন্তব্য ও নারীদের নিয়ে অশোভন বক্তব্য দিয়ে ২০২১ সালে প্রতিমন্ত্রীর পদ হারান তিনি।

গত বছর ঢাকাই সিনেমার এক শীর্ষ নায়িকার সঙ্গে ডা. মুরাদের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ।

এরপর গত ৯ ডিসেম্বর দিবাগত রাতে কানাডার উদ্দেশে দেশত্যাগ করেন তিনি। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেও তাকে সে দেশে ঢুকতে দেয়া হয়নি। সেখান থেকে তাকে দুবাইগামী একটি ফ্লাইটে তুলে দেয়া হয়। কিন্তু দুবাইও তাকে ঢুকতে দেয়া হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। পরে তিনি বাধ্য হয়ে দেশে ফেরত আসেন এবং দেশে ফিরে নিরবে দিন যাপন করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930