বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
ফাইল ছবি।

কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানি, বিদ্যুৎ, খাদ্য ব্যবহারের প্রতিটি ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। সামনে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সবাইকে সচেতন থাকতে হবে। অপচয় কমিয়ে আনতে হবে।

সোমবার (১৬ মে) ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-এর বাস্তবায়ন পর্যালোচনার জন্য দ্বিতীয় জাতীয় সম্মেলন’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী।

নারীদের অবহেলিত রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের অবহেলিত রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই প্রতিটি ক্ষেত্রে নারীদের সম্পৃক্ত করা হচ্ছে। সমাজে প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন শ্রেণির জন্য ভাতা দেয়া হচ্ছে।

এসময় তিনি সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের নিয়েও কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকেই পারমাণবিক বিদ্যুতের সমালোচনা করেন। কিন্তু এগুলো যে মানুষের কাজে লাগবে সেটা তারা বিবেচনা করেন না। নদীমাতৃক বাংলাদেশের তৃণমূলের মানুষ এতে উপকৃত হবেন। ঢাকা শহরে বসে না থেকে গ্রামে গিয়ে দেখুন। টিভিতে টকশো করছেন আর বলেন যে, কথা বলতে দেয়া হয় না। কিন্তু কারও মুখ তো চেপে ধরা হয়নি। গ্রামে যান, খেটে খাওয়া মানুষদের দেখুন। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে।’

নির্দিষ্ট সময়ে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা কঠিন- এমন দাবি করে শেখ হাসিনা বলেন, ‘তবুও পরিকল্পনা অনুযায়ী কাজ করলে তা সম্ভব। অর্জনগুলোকে ধরে রেখে আগামীতে যা বাস্তবায়ন করতে চাই তার পরিকল্পনা করতে হবে।’

শেখ হাসিনা আরও বলেন, ১৯৮১ সালে জনগণের সমর্থন নিয়ে দেশে ফিরে আসি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে। তখন গণতন্ত্র ছিল না। সামরিক স্বৈরাচাররা দেশ চালাতো। আমরা এখন সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন করছি। এমনভাবে সহযোগিতা করছি যাতে মানুষ কর্মবিমুখ না হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১