সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রায়পুরে মাদরাসাছাত্রীকে হত্যা, ৪ আসামির যাবজ্জীবন

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় মাদরাসাছাত্রী রোজিনা আক্তারকে হত্যার দায়ে ৪ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের আরও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৮ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-আনোয়ার হোসেন কৈয়লা, আঁখি আক্তার রুমা, হুমায়ুন কবির ও মো. বাহার। এর মধ্যে আনোয়ার ও আঁখি আদালতে উপস্থিত ছিলেন। অপর দুইজন পলাতক রয়েছে।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট জসীম উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১১ ডিসেম্বর জেলার রায়পুর পৌরসভার পশ্চিম কেরোয়া এলাকার মাদরাসা (হজরত খাদিজাতুল কোবরা নুরানি মাদরাসা) ছাত্রী ও মৃত সফিক মিয়ার মেয়ে রোজিনা পরীক্ষা শেষে বিকেলে বাসায় ফিরছিলেন।

এসময় পুরাতন পৌরসভা কার্যালয় ভবনের সামনের সড়কে রোজিনার প্রেমিক আনোয়ারের সহযোগী আঁখি অপেক্ষা করছিলেন। আনোয়ারের কাছ থেকে ৫ হাজার টাকার নিয়ে আঁখি রোজিনাকে ফুসলিয়ে পার্শবর্তী বাগানের দিকে নিয়ে যায়। সেখানে আনোয়ার সহ আরও তিন সহযোগী ছিল। এক পর্যায়ে ওই ছাত্রীকে বিয়ে করার প্রস্তাব দেয় আনোয়ার। রোজিনা এ প্রস্তাব ফিরিয়ে দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে তার মরদেহ বাগানে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

পরদিন দুপুরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে মরদেহটি সনাক্ত করে। এ ঘটনায় ছাত্রীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ২৮ জুন ৪ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে ৪ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের আরও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930