সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগতিতে যুবলীগের মোটর শোভাযাত্রায় দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতিতে যুবলীগের মোটরসাইকেল শোভাযাত্রা দুর্ঘটনায় এক কৃষক নিহত ও আরো ১০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের এমপি আবদুল্ল্যাহ আল মামুনকে তার বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে উত্তর চরনেয়ামত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার চরআলগী ইউনিয়নের মো. কামাল হোসেনের ছেলে ও স্থানীয় কৃষক।

স্থানীয়রা আহত মো. মোতাহার হোসেন, মো. সরোয়ার আলম, রিপন মেম্বার ও আক্তারসহ ১০ জনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করেন। এদিকে গুরুত্বর আহত মো. ফারুককে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং পরে অবস্থার অবনতিতে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা গেছে, সোমবার বিকেলে স্থানীয় এমপি মো. আবদুল্ল্যাহ আল মামুনের আগমনকে ঘিরে মোটরসাইকেল শোভাযাত্রা করেন স্থানীয় যুবলীগ। ওই শোভাযাত্রায় ৭’শ ৮’শ নেতাকর্মী মোটর সাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা স্থানীয় এমপিকে পৌছে দিয়ে ফেরার পথে রামগতির চরনেয়ামত এলাকায় পৌঁছলে এক সাথে কয়েকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় পথচারী লোকজনের উপর তুলে দেন। এতে ফারুক ও পথচারী কয়েকজনসহ ১০ জন আহত হয়। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ফারুককে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জেলার রামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হিমালয় পরিবহনের একটি বাস সোমবার ভোররাতে বালুয়া চৌমুহনী বাজারের কাছাকাছি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৩ জন আহত হন।

রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত কৃষক ফারুকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930