সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

গমের পর চাল রপ্তানি সীমিত করার কথা ভাবছে ভারত

আকাশবার্তা ডেস্ক :

গম রপ্তানি নিষিদ্ধের পর এবার চিনি ও চাল রপ্তানিতে বিধিনিষেধ আরোপের দিকে যেতে পারে ভারত।

জানা গেছে, ভারতের বাজারে বাসমতি বাদে অন্যান্য চাল ও নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির সর্বোচ্চ মহল। যদি এসব পণ্যের দাম বাড়ে, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা আছে।

এর আগে, গত ১৪ মে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এর পর গত বুধবার ফের গম রপ্তানি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

এরমধ্যে আগামী ১ জুন থেকে চিনি রপ্তানি সীমিত করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। গত ২৪ মে দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এক কোটি টন পর্যন্ত চিনি রপ্তানির অনুমতি দেবে।

চীনের পর ভারত বিশ্বের দ্বিতীয় চাল উৎপাদনকারী দেশ। ২০২১-২২ অর্থবছরে দেশটি ১৫০টিরও বেশি দেশে চাল রপ্তানি করেছে।

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুসারে, ভারত থেকে ৫টি পণ্যের রপ্তানিতে বিধিনিষেধ আরোপের বিষয়টি ভাবা হচ্ছে।

সূত্রগুলো বলছে, চাল রপ্তানির ক্ষেত্রে ঊর্ধ্বসীমা চিনির মতো ১০ মিলিয়ন টনে বেঁধে দেওয়া হতে পারে।

ভারতের ক্রমবর্ধমান মুল্যস্ফীতি নিয়ে সরকার উদ্বিগ্ন, যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ ৭ দশমিক ৭৯ শতাংশে পৌঁছেছে।

২০২২ সালে বাসমতি ছাড়া ভারত ৬ বিলিয়ন ডলারের বেশি চাল রপ্তানি করেছে, যা দেশটির সব কৃষিপণ্যের মধ্যে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আনায়নকারী পণ্য।

ভারত সরকারের তথ্য অনুসারে, ২০১৩-১৪ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ভারত থেকে চাল রপ্তানি ১০৯ শতাংশ বেড়ে ৬ দশমিক ১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০