সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ঘুষের টাকাসহ গ্রেফতার প্রধান নৌ প্রকৌশলী বরখাস্ত

আকাশবার্তা ডেস্ক :

নিজের কার্যালয়ে বসে জাহাজের নকশা অনুমোদনের জন্য ঘুষ নেয়ার সময় হাতেনাতে গ্রেফতার নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম সাময়িক বরখাস্ত হয়েছেন। বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।

জাহাঙ্গীর বলেন, “দুদকের একটি অভিযোগ আসায় প্রধান প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বিকালে চিঠি ইস্যু করে আজ তাকে পাঠানো হয়েছে।”

গত ১৭ ‍জুলাই মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে অধিদপ্তরের কার্যালয়ে বসে একটি জাহাজের নকশা অনুমোদন করতে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ফখরুল ইসলামকে হাতেনাতে আটক করে দুদকের একটি দল। ওই ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াদুদ বাদী হয়ে ফখরুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন। তদন্তকারীরা ফখরুল ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন।

অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ-১৯৭৬ এর ধারা ৫ (ক) অনুযায়ী নৌ পরিবহন অধিদপ্তরে নকশা জমা হওয়ার ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধনীসহ অনুমোদন দেয়ার নিয়ম রয়েছে।

কিন্তু অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফখরুল ২০১২ সাল থেকে এ পর্যন্ত বেঙ্গল মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠানের ২২টি জাহাজের নকশা অনুমোদনের জন্য বিভিন্ন সময় জাহাজের আকার ভেদে পাঁচ থেকে ১৬ লাখ টাকা করে ঘুষ দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

সর্বশেষ ‘এমভি নওফেল লিহান’ নামের একটি জাহাজের নকশা অনুমোদনের জন্য গত বছরের ১৩ এপ্রিল আবেদন করে বেঙ্গল মেরিন। এর জন্য ফখরুল ওই কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএনএম বদরুল আলমের কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। বদরুল বিষয়টি দুদককে জানালে ১৭ জুলাই ঘুষ লেনদেনের সময় ফখরুলকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশনের একটি দল।

সূত্র : আমার সংবাদ/আকাশবার্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930