সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

বুস্টার ডোজ সপ্তাহ শুরু

আকাশবার্তা ডেস্ক :

দেশজুড়ে করোনা ভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ সপ্তাহ শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ১০ জুন পর্যন্ত। এতে ১৮ বছর ও তদুর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সবার দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

৪ থেকে ১০ জুন যেকোনো দিন আপনার নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে করোনা ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে।

সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রদান করা শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য সঙ্গে নিয়ে যেতে হবে টিকা কার্ড।

১০ জুন পর্যন্ত এই বুস্টার ডোজ সপ্তাহ চলবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে প্রথম ডোজ টিকা নিয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ৩২২ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ১১ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার ১০৬ জন। আর করোনার তৃতীয় বা বুস্টার ডোজের টিকা নিয়েছে এক কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৮০২ জন। এ হিসাবে দ্বিতীয় ডোজের পর বুস্টার ডোজ নেননি এমন লোকের সংখ্যা প্রায় ৯ কোটি ২৫ লাখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০