সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘সীতাকুণ্ডে আহতদের চিকিৎসায় প্রস্তুত শেখ হাসিনা বার্ন ইউনিট’

আকাশবার্তা ডেস্ক :

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনে যারা দগ্ধ হয়েছেন তাদের চিকিৎসায় প্রস্তুত রয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

রোবরার হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্রান্ড বলরুমে, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্স আয়োজিত এক সায়েন্টিফিক সেমিনারে অংশ নিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

ভাটিয়ারী এলাকার সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় অসংখ্য লোক দগ্ধ হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ২০০ অধিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে ঢাকায় কয়েকজন রোগী ইতোমধ্যে চলে এসেছে। আমরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রস্তুত করেছি। এখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে নিউরোসার্জারি পরিস্থিতি ভালো আছে। আমাদের অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতি রয়েছে। তবে আমাদের লোকবল, বিশেষজ্ঞ ঘাটতি আছে। দেশে ২১০ জন নিউরোসার্জন আছে, আমাদের প্রয়োজন আরও অনেক বেশি। রোগীদের যেন বিদেশে যেতে না হয় সেই লক্ষ্যে কাজ করছি। এই পরিস্থিতি বিবেচনায় প্রস্তাব দিয়েছি, যা বিবেচনাধীন আছে।

জাহিদ মালেক বলেন, করোনার পাশাপাশি সকল কার্যক্রম স্বাভাবিক ছিল। করোনার মধ্যেই ১০ হাজার চিকিৎসক, ১৫ হাজার নার্স ও আটটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজ শুরু হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930