সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ভারতীয় রাষ্ট্রদূত তলব করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক :

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা-নেত্রীর অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এবার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এই দুই দেশের সরকার।

হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপির দুই নেতা-নেত্রীর অবমাননাকর বক্তব্যের পর গোটা বিশ্বের মুসলমানদের মধ্যেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানও তেহরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে বিজেপির দুই নেতা-নেত্রীর ঘৃণ্য মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে। এছাড়া আরও অনেক মুসলিম দেশের সরকার ও জনগণ এ বিষয়ে প্রতিবাদে শামিল হয়েছে।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকু ফাইজাসিয়াহ জানিয়েছেন, সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মনোজ কুমার ভারতীকে গত সোমবার মন্ত্রণালয়ে তলব করা হয়। ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে অবমাননাকর বক্তব্যের বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে পোস্ট করা বিবৃতিতে বলেছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে দুই ভারতীয় রাজনীতিকের অগ্রহণযোগ্য ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জানায় ইন্দোনেশিয়া।

মালয়েশিয়া দুই ভারতীয় রাজনীতিকের অবমাননাকর বক্তব্যের নিন্দা জানিয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (বুধবার) এক বিবৃতিতে বলেছে, ভারতীয় রাজনীতিকদের অবমাননাকর বক্তব্য প্রত্যাখ্যান করে প্রতিবাদের বিষয়টি ভারতীয় রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।

ইসলামভীতি অবসানের পাশাপাশি শান্তি-স্থিতিশীলতার স্বার্থে উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে একসঙ্গে কাজ করতে ভারতের প্রতি আহ্বান জানায় মালয়েশিয়া।

বিজেপির তৎকালীন জাতীয় মুখপাত্র নূপুর শর্মা গত সপ্তাহে এক টেলিভিশন বিতর্কে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। পরে বিজেপির দিল্লি শাখার তৎকালীন গণমাধ্যমপ্রধান নবীন কুমার জিন্দালও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর টুইট করেন।

সমালোচনার মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করেন নূপুর। আর টুইট মুছে ফেলেন জিন্দাল। দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়ার পর নূপুরকে সাময়িক ও জিন্দালকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031