সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুমিল্লার মেয়র নৌকার রিফাত

আকাশবার্তা ডেস্ক : 

বাজিমাত করলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত। জনগণের বিজয়ের মালা গলায় পরে নগরপিতার আসন অলংকৃত করলেন তিনি। আর বৃষ্টিস্নাত আষাঢ়ের প্রথম দিনে ভালোবাসার প্রতিদানে ব্যালেট বাক্সে ভরিয়ে দিলেন কুমিল্লাবাসী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুমিল্লার মেয়র নৌকার রিফাত। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মনিরুল হক সাক্কুর চেয়ে ৩৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

বুধবার (১৫ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এ ফল ঘোষণা করেন। কুমিল্লা সিটি করপোরেশনের ১০৫টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রের ফল  হাতে এসে পৌঁছেছে। এই ১০৫টি কেন্দ্রে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯৯৬৭ ভোট, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত ৫০৩১০ ভোট এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী (ঘোড়া প্রতীক) মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ২৯০৯৯ ভোট।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়।

কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুজন।

প্রসঙ্গত, কুমিল্লা সিটির ভোটে এবার মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার : ২,২৯,৯২০ জন (পুরুষ ১,১২,৮২৬; নারী ১,১৭,০৯২ এবং হিজড়া ২)। ওয়ার্ড : ২৭টি সাধারণ, ৯টি সংরক্ষিত। ভোটকেন্দ্র : ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোট কক্ষে ভোটগ্রহণ হয়েছে। সোয়া দুই লাখের বেশি ভোটারের এ নগরে ভোট নেয়া হয়েছে ইভিএমে। আর এবারই প্রথম সব কেন্দ্র ও ভোট কক্ষে ছিল সিসি ক্যামেরা।

বিরতিহীন ভোটে সকাল ৯টার দিকে মুষলধারে বৃষ্টিতে ভোটারদের কিছু সময়ের জন্য ভোগান্তিতে পড়তে হয়। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএম মেশিনে ক্রুটির কারণে ৪১ মিনিট ভোগগ্রহণ চালিয়ে নেয়া সম্ভব হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031