সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটের সাথে সড়ক-রেল-আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন

আকাশবার্তা ডেস্ক :

উজান থেকে আসা পানি ও টানা চারদিনের বৃষ্টিপাতের কারণে সিলেটের সাথে সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলায় এক ধরণের মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। সিলেট থেকে সাধারণ মানুষের সুনামগঞ্জ যাওয়ার কোনো উপায় নেই। শুধু উদ্ধারকর্মী ও ত্রাণকর্মীরা নৌকাযোগে যেতে পারছেন সেখানে।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান জানান, ঢাকা সহ অন্যান্য জেলার সাথে যোগাযোগের মুল সড়ক ও রেললাইন পানিতে ডুবে গেছে। গতকাল বিকেল থেকে কোনো যানবাহন জেলা থেকে বের হতে পারছে না। জেলার ৬০ শতাংশ এখন পানির নিচে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, রেল স্টেশনের কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। ওসমানী হাসপাতালে নিচের তলায় পানি ওঠায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। রোগী সহ সকল কার্যক্রম উপরের তলায় সরিয়ে নিতে হয়েছে।

হবিগঞ্জ জেলায় দুইদিনের অঝোর বৃষ্টিতে উজানের ঢলে কুশিয়ারা নদীর পানি বেড়ে বন্দি হয়ে পড়েছে তিন উপজেলার অন্তত ৪০ গ্রামের মানুষ। আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় পানি ওঠার পর দুর্গত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে এবং দেয়া হচ্ছে শুকনা খাবার। তবে পানি আরও বাড়লে নতুন নতুন এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, শহর থেকে পানির উচ্চতা কিছুটা কমলেও জেলার ৯০ শতাংশ এখনো পানির নিচে। জেলার ৭০ হাজারের মতো মানুষ দুইশ কুড়িটি আশ্রয় কেন্দ্রে রয়েছেন। হাওর ও অন্যান্য প্রত্যন্ত অংশে যারা নিরাপদ দূরত্বে এখনো সরে আসতে পারেননি বাড়ি বাড়ি গিয়ে তাদের উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। শুক্রবার মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সেখানে বিশেষ ব্যবস্থায় সীমিত যায়গায় মোবাইল নেটওয়ার্ক চালু করা সম্ভব হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031