সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

লক্ষ্মীপুরে কলেজ ক্যাম্পাসে যুবলীগের বৃক্ষরোপণ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে ফলজ ও বনজ গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুন) বেলা ১১টায় জেলার কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, উপাধ্যক্ষ প্রিয়বত চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম সামছুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্ট্রাক্টর, সহ-সভাপতি শাহজাহান কামাল ও হাফিজ উল্যাহ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা মহিন উদ্দিন ভুলু, কলেজ পরিচালনা পরিষদ সদস্য কামাল হোসেন ও নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশানসহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী। এসময় কলেজ ক্যাম্পাসে শতাধিক গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন নেতৃবৃন্দ।

প্রসঙ্গত; রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সহযোগিতায় বৃক্ষরোপণের এই কর্মসূচি পালন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031